প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশের পাশে উপজেলা প্রশাসন
দিরাই প্রতিনিধি ||
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশের পাশে উপজেলা প্রশাসন সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশ (মহল্লাদার) সুসেন দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার ও শাড়ি তুলে দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার এসব সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, গ্রাম পুলিশ সুসেন দাস অত্যন্ত দরিদ্র। অগ্নিকাণ্ডে তাঁর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এমন দুর্দিনে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।তিনি আরও বলেন, এর আগে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরও সহায়তা করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামে গ্রাম পুলিশ সুসেন দাসের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর ঘরবাড়ি পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত