প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয়হীনদের পাশে ইউএনও সখিনা আক্তার, বিশুদ্ধ পানি-সড়ক ও কবরস্থানের জায়গা নির্ধারণের আশ্বাস
মোঃ শরীফ উদ্দিন , সুনামগঞ্জ প্রতিনিধি ||
শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয়হীনদের পাশে ইউএনও সখিনা আক্তার, বিশুদ্ধ পানি-সড়ক ও কবরস্থানের জায়গা নির্ধারণের আশ্বাসসুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়া আশ্রয়হীন মানুষের দুর্ভোগ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তার। এ সময় তিনি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের সংকট, চলাচলের অনুপযোগী সড়ক এবং মৃত ব্যক্তিদের দাফনের জন্য নির্দিষ্ট কবরস্থানের জায়গা না থাকাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে ইউএনও গুরুত্বসহকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পে কতটি ঘর খালি রয়েছে, তা সরেজমিনে যাচাই করে তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন।এ সময় ক্যাম্প এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা জানান ইউএনও। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কিংবা ক্যাম্পসংশ্লিষ্ট কেউ মাদক কারবার বা সেবনের সঙ্গে জড়িত রয়েছেন কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।এ ছাড়া এলাকায় মসজিদ নির্মিত হলেও সেখানে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকার কারণ জানতে চান ইউএনও। দ্রুত মসজিদটি সচল করে ধর্মীয় কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার), সার্ভেয়ার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা।প্রশাসনের এ সরেজমিন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধান হলে ক্যাম্পে বসবাসরত আশ্রয়হীন মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত