প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঢাকা প্রতিনিধি ||
ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতঅদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ঢাকা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করছে। বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।এছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, কিশোর অপরাধ ও মব ভায়োলেন্স প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জনগণের জানমালের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত