প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব সিঙ্গেল দিবস: ১১.১১-তে প্রেমহীনদের উদযাপন!
মোঃ শরীফ উদ্দিন , চেকপোস্ট ডেস্ক ||
আজ বিশ্ব সিঙ্গেল দিবস: ১১.১১-তে প্রেমহীনদের উদযাপন!আজ ১১ নভেম্বর। বিশ্বজুড়ে অনেকের কাছে দিনটি পরিচিত ‘সিঙ্গেলস ডে’ বা সিঙ্গেল দিবস হিসেবে। প্রতি বছর ১১ নভেম্বর (১১.১১) তারিখে দিবসটি উদযাপন করা হয়।চীনে দিবসটির সূচনা হয়। ১ সংখ্যাটিকে একাকিত্ব বা একা থাকার প্রতীক হিসেবে বিবেচনা করে ১১.১১ তারিখটি সিঙ্গেলদের বিশেষ দিন হিসেবে জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে এটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সিঙ্গেলদের নিয়ে চলছে নানা রকম মজার পোস্ট, ব্যঙ্গাত্মক স্ট্যাটাস ও শুভেচ্ছা। কেউ নিজের সিঙ্গেল জীবন নিয়ে হাস্যরস করছেন, আবার কেউ মজার ছলে বলছেন—প্রেম নেই, পিছুটান নেই, তাই জীবন বেশ শান্তিতেই কাটছে!তবে সিঙ্গেল থাকা মানেই একাকিত্ব নয়; নিজের মতো করে জীবন উপভোগ করাও হতে পারে আনন্দের।সকল সিঙ্গেলদের জন্য রইল ১১.১১ সিঙ্গেল দিবসের শুভেচ্ছা! ❤
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত