প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
২২৬ কোটি টাকার ঋণখেলাপি! অনন্ত জলিল ও প্রথম স্ত্রীকে ব্যাংকের আইনি নোটিশ
চেকপোস্ট নিউজ, ||
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত এবং তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের অর্থ পরিশোধে দেওয়া চেক প্রত্যাখ্যাত হওয়ার পর ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।ব্যাংকের আইনি নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতপশিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা অর্থ আদায়ে আইনি নোটিশ পাঠায় ব্যাংক।নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।ঋণের বিষয়ে যা বললেন অনন্ত জলিলব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনা মহামারির সময় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি।পরবর্তী সময়ে ওই ঋণের সঙ্গে সুদ যুক্ত হয়ে দেনার পরিমাণ অনেক বেড়ে যায়। বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন এই ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা।গ্যাস বিল বকেয়া, বিচ্ছিন্ন হয়েছে সংযোগব্যাংকঋণের পাশাপাশি গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগেও সংকটে পড়েছে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এসব অভিযোগের পর তার মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।শত শত কোটি টাকার ঋণের চাপে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ব্যবসা সচল রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও আশানুরূপ সাড়া পাননি অনন্ত জলিল। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি তিনি।যেভাবে গড়ে ওঠে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্যএজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান।২০১০ সালে চলচ্চিত্রে নাম লেখানোর পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে অভিনয় করেন ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমায়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি। তবে কোনো পক্ষ থেকেই প্রত্যাশিত সাড়া মেলেনি।ব্যবসায়িক সংকটের কারণ কী?চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই কি ব্যবসায়িক সাম্রাজ্যে এমন সংকট তৈরি হয়েছে এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল।তার ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।একদিকে বিপুল অঙ্কের ব্যাংকঋণ, অন্যদিকে কারখানা বন্ধ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি সব মিলিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই চলচ্চিত্র তারকা ও ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত