প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
সৈয়দপুরে ট্রেন থেকে ছিটকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
শাহজাহান আলী মনন, নিলফামারী জেলা প্রতিনিধি ||
সৈয়দপুরে ট্রেন থেকে ছিটকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু নীলফামারীর সৈয়দপুরে ট্রেন থেকে ছিটকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৪ টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকের প্লাটফর্মের শেষ প্রান্তো পাশেই এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ শাহপাড়ার মৃত শফিয়ার রহমানের ছেলে এবং দেবীগঞ্জ প্রামানিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।ঘটনার বিবরণে জানা যায়, ঢাকায় কোচিংরত ছেলে সারোয়ার হোসেন শাহিনকে নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড়ে ফিরছিলেন বাবা আব্দুর রাজ্জাক। রাত ৩ টা ৫৫ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে ট্রেনটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় তিনি ট্রেনের টয়লেট থেকে বের হয়ে অসাবধানতার কারণে ট্রেনের ঝাকুনি সামাল দিতে না পেরে বগির খোলা দরজা দিয়ে ছিটকে নিচে পড়েন। এতে তিনি মাথা, বাম পা ও হাতে আঘাত পান।সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তর দিকের শেষ প্রান্তে পৌঁছামাত্রই এই দূর্ঘটনা ঘটে। গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক গুরুত্বর অবস্থা দেখে রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালেই তিনি মৃত্যুবরণ করেন। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় ওই শিক্ষকের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।তবে অপর একটা সূত্রের অভিযোগ মূলতঃ মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করার সময় শিক্ষক আব্দুর রাজ্জাক এই দূর্ঘটনার শিকার হয়েছেন। যা সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ অস্বীকার করেছে এবং এ সংক্রান্ত তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছে। পরিবারের পক্ষ থেকেও এসংক্রান্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, নিহত যাত্রী সম্ভবত টয়লেট থেকে বের হয়ে ট্রেনের দরজা দিয়ে ছিটকে পড়েন। একারণে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বরভাবে আঘাতপ্রাপ্ত হন। ট্রেন যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর অবস্থা দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এতে ওই হাসপাতালের জরুরী বিভাগ থেকে তাকে এম্বুলেন্সে তোলার সময়ই তিনি মারা যান। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ছোট ভাই রেজাউল করিম বাদি হয়ে একটা অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত