প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
নীলফামারী প্রেসক্লাব সভাপতির জন্মদিনে সৈয়দপুর প্রেসক্লাবে কেক কাটা ও মিস্টিমুখ
শাহজাহান আলী মনন,, সৈয়দপুর প্রতিনিধি:: ||
নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়ামের জন্মদিন উদযাপন করেছে সৈয়দপুর প্রেসক্লাব। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর প্রেসক্লাব ভবনে কেক কাটা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সৈয়দপুর প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন স্বপন।অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক আমাদের সময়ের গোপাল চন্দ্র রায়, দৈনিক দিনকালের মিজানুর রহমান মিলন, দৈনিক নীলফামারী বার্তার এম ওমর ফারুক, দৈনিক নয়াদিগন্তের জাকির হোসেন, দৈনিক জনতার শাহজাহান আলী মনন এবং বাংলাদেশ বেতারের নীলফামারী জেলা সংবাদদাতা সাব্বির আহমেদ সাবের।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আলাপনের ব্যবস্থাপনা সম্পাদক নুরনবী সরকার দুখু, দৈনিক মানবজমিনের সৈয়দপুর প্রতিনিধি এম এ করিম মিস্টার, দৈনিক আমার দেশের সাহবাজ উদ্দিন সবুজ, দি ডেইলি পোস্টের তৌসিফ রেজা এবং নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা প্রমুখ।কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত