প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিকে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও মোবাইল ছিনতাই
ষ্টাফ রিপোর্টার:: ||
খুলনা মহানগরীর খানজাহানআলী রোডের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় প্রতিষ্ঠানের দরজা কাচ, দুটি ( এসি) ও একটি টেলিভিশন ভাংচুর করা হয়। পাশাপাশি প্রায় ৩০ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার ৭ নভেম্বর দুপুরে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত চার থেকে পাচজনকে শনাক্ত করা হয়েছে। তারা সম্প্রতি একটি দ্রুত বিচার মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়েছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোজী জানান, দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে চার থেকে পাচজন যুবক চাইনিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করেন। কোন কথা না বলেই তারা ভাংচুর শুরু করেন। এসময় প্রতিষ্ঠানের দরজা, কাচ,দুটি এসি ও একটি টেলিভিশন ভাংচুর করা হয়। পরে তারা প্রায় ৩০ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন নিয়ে চলে যান। হামলাকারীরাদের কাছে পিস্তল ও ছিল বলে অভিযোগ করেন তিনি। প্রাথমিকভাবে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামালার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি লোকমান হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ডায়াগনস্টিক সেন্টারের কাচ ও এসি ভাংচুরের চিহ্ন দেখতে পান। পরে সিসিটিভি ফুটেজ পরিক্ষা করে চার থেকে পাঁচজনকে হামলায় জড়িত থাকতে দেখা যায়। তাদের হাতে চাইনিজ কুড়াল ছিল। তিনি বলেন, প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে চাঁদা দাবির বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ফোন করে নুরে আলম নামে একজনকে চেনেন কিনা তা জানতে চাওয়া হয়েছিল বলে জানাগেছে। চাঁদা দাবির বিষয়ে প্রতিষ্ঠানের মালিক এখনও পুলিশকে কিছু জানায়নি। ওসি আরো বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তারা এর আগে একটি দ্রুত বিচার মামলায় গ্রেফতার হয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনায় ঔই মামলায় তাদের আসামি করা হয়েছিল। গত ২৬ অক্টোবর তারা জামিনে মুক্তি পেয়েছেন বলে জানাগেছে। এর আগে ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর চালানোর পাশাপাশি গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এর এক দিন পর সোনাডাঙ্গায় প্রতিষ্ঠানটির দ্ধিতীয় শাখায় গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে একদল দুর্বৃত্ত। আজ খানজাহানআলী রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত