প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সৈয়দপুরে জামায়াতের ইউনিট সভাপতিদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
শাহজাহান আলী মনন,, সৈয়দপুর প্রতিনিধি:: ||
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতিদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যোগে শহরের আল-ফারুক একাডেমি প্রাঙ্গণে এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।নেতৃবৃন্দের উপস্থিতিসৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি আন্তাজুল ইসলাম ও সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।এ ছাড়া সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মাযহারুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি ওয়াজেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা বৈঠকে শহর ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতিরা অংশ নেন।সংগঠন শক্তিশালী করার আহ্বানপ্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও নানা ধরনের ষড়যন্ত্র এখনও থেমে নেই। এসব ষড়যন্ত্র সফলভাবে মোকাবিলা করতে হলে ইউনিট সভাপতিদের সংগঠন সম্প্রসারণ ও সার্বিক সাংগঠনিক মজবুতি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত