প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার আগুন, চারজনের ঘরের আসবাবপত্র পুড়িয়ে দিল গ্রামবাসী
চেকপোস্ট নিউজ:: ||
হবিগঞ্জের মাধবপুরে চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে চার ব্যক্তির বাড়ির আসবাবপত্র বের করে আগুনে পুড়িয়ে দিয়েছেন উত্তেজিত গ্রামবাসী।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে গ্রামের নারী-পুরুষ মিলে উজ্জ্বল, জুয়েল, শামসু ও সাজু নামের চার ব্যক্তির বাড়িতে যান। তবে ওই সময় তারা বাড়িতে ছিলেন না। পরে উত্তেজিত গ্রামবাসী তাদের ঘর থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে গ্রামের একটি মাঠে জড়ো করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার দে জানান, ওই চার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে তিনি জানেন। তারা অপরাধ সংঘটিত করে নাসিরনগর থানা এলাকায় চলে যান বলে তথ্য রয়েছে। তিনি তদন্তের কাজে বাইরে থাকাকালে আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনা শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।তবে গ্রামবাসীর অভিযোগ এবং আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত