প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
খুলনায় যুবককে রাতে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক
স্টাফ রিপোর্টার, খুলনা:: ||
খুলনায় গতকাল রাত ৪ নভেম্বর সাড়ে ১১ টার দিকে রাতেই নগরীর বিডিবিএল ভবনের পেছনে মো: বেল্লাল নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ক পথচারী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানাগেছে, তিন থেকে চারজন যুবক বিডিবিএল ভবনের পেছনে বেলালকে ঘিরে ফেলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সুত্রে জানাগেছে, বেলালের বুক ও পেট সহ শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত