প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
‘তাকে বলে দিও, আমি এসেছিলাম’-নারায়ণপুরবাসীসহ সুন্নী জনতাকে ধন্যবাদ জানালেন তাহেরী
শেক বেলাল,, স্টাফ রিপোর্টার:: ||
‘তাকে বলে দিও, আমি এসেছিলাম’-এমন ব্যতিক্রমী বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী।পোস্টে তিনি নারায়ণপুরবাসীসহ বেলাব, রায়পুরা ও নরসিংদী জেলার সুন্নী জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ফেসবুক পোস্টে তাহেরী লেখেন, “ধন্যবাদ নারায়ণপুরবাসীসহ বেলাব, রায়পুরা, নরসিংদী জেলার আপামর সুন্নী জনতাকে। আগামীর প্রত্যেকটা জবাব এভাবেই হবে। ইনশাআল্লাহ।”তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ‘আগামীর প্রত্যেকটা জবাব এভাবেই হবে’-এমন মন্তব্যের মধ্য দিয়ে তিনি কী ধরনের বার্তা দিতে চেয়েছেন, তা নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।তবে ‘তাকে বলে দিও, আমি এসেছিলাম’-বাক্যটির মাধ্যমে কাকে উদ্দেশ্য করে কী বার্তা দিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত