প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
মাধবপুরে সিরামিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
শেখ বেলাল,, স্টাফ রিপোর্টার:; ||
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর এলাকায় বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আশিক মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সমশের আলীর ছেলে।কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার ভেতরে একটি মেশিনে কাজ করছিলেন আশিক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য্য হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত