প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
খুলনায় মাদক সংক্রান্ত বিরোধে যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
স্টাপ রিপোর্টার, খুলনা ||
খুলনায় মাদক সংক্রান্ত বিরোধে যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম খুলনায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে খুলনা মহানগরীর ডালমিল মোড় এলাকায় জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত জাহিদুল বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২ নভেম্বর বিকাল আনুমানিক ৩ টার দিকে ডালমিল মোড়ের ভেতরের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম লবনচরা থানাধীন মোহাম্মদ নগর এলাকার আবু হায়াতের ছেলে। অভিযোগ রয়েছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে লবনচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার সাগর(২৭) ও তার সঙ্গে থাকা আরো তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তাকে ধারালো চাপাতি দিয়ে ডান পায়ের হাটুর নিচে কুপিয়ে জখম করেন।পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত জাহিদুলকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকালে তাকে সার্জারি ভিভাগে ৯ ও ১০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত