প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় স্বামী-ছেলে কারাগারে, সেই সুযোগে ওয়াইফাই ক্যাবল চুরির অভিযোগ
ছাইম খান, , টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী ও ছেলে কারাগারে থাকার সুযোগে ওয়াইফাই ব্যবসার ক্যাবল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় সালমা বেগম নামে এক নারী চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।গত ৩১ অক্টোবর টুঙ্গিপাড়া থানায় এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী সালমা বেগম উপজেলার শ্রীরামকান্দি গ্রামের ওহিদুজ্জামান শেখের স্ত্রী। অভিযুক্ত মাহফুজুর রহমান গওহরডাঙ্গা গ্রামের নিজামূল হক বিশ্বাসের ছেলে।থানায় দায়ের করা অভিযোগে সালমা বেগম উল্লেখ করেন, গত ২৯ অক্টোবর দুপুরে উপজেলার ঘোষেরঘাট এলাকায় তাঁদের ওয়াইফাই সংযোগের ক্যাবল কেটে ফেলা হয় এবং সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।এ ছাড়া তাঁকে মারধরের চেষ্টা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।সালমা বেগমের দাবি, তাঁর স্বামী ও ছেলে বর্তমানে গোপালগঞ্জ কারাগারে আটক রয়েছেন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিপক্ষ তাঁদের ব্যবসার ক্ষতি করছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী।এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাহফুজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত