প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
মাধবপুরে দুই শিশু নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
||
মাধবপুরে দুই শিশু নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতিহবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন দক্ষিণ গ্রাম থেকে দুই শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই শিশু হলো—মোঃ বাচ্চু মিয়ার ৯ বছর বয়সী ছেলে মোঃ জাবেদুল ইসলাম শুভ এবং তার ফুফাতো ভাই ৮ বছর বয়সী মোঃ হোসাইন।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।কোনো হৃদয়বান ব্যক্তি শিশু দুটির সন্ধান পেলে অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগ: ০১৭৪৮৬২৮৩৫০শিশু দুটিকে খুঁজে পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত