প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
খুলনা নগরীতে যুবককে পি/টিয়ে সাইকেল ছিন/তাই, লবনচরায় দুর্বৃ/ত্তের হা/মলা
স্টাফ রিপোর্টার, খুলনা , স্টাপ রিপোর্টার ||
খুলনা নগরীতে যুবককে পিটিয়ে সাইকেল ছিনতাই, লবনচরায় দুর্বৃত্তের হামলা: খুলনা নগরীর লবনচরা এলাকায় যুবককে মারধর করে তার ব্যবহ্নত সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোল্লাপাড়া মসজিদের পাশের গলির মুখে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শান্ত নগরীর চানমারী বাজার এলাকার লিটন খার ছেলে। তিনি নগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানাযায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া মসজিদের গলির মুখে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় তাকে মারধর করে ফেলে রেখে তার ব্যবহ্নত সাইকেলটি নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন শান্তকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়, আহত যুবকের চিকিৎসা শেষে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হবে। এঘটনায় জড়িত পরিচয়,হামলার কারন এবং ছিনিয়ে নেওয়া সাইকেল উদ্ধারের বিষয়ে তাৎক্ষনিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এবিষয়ে পুলিশের বক্তব্যে জানা সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় উদ্ধেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রত্যাশা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত