প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
লিঙ্গসমতা ও ডিজিটাল নিরাপত্তায় কুড়িগ্রামে তরুণদের প্রশিক্ষণ
মোঃ মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম প্রতিনিধি:: ||
তরুণদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) কুড়িগ্রামে ফাইট আনটিল লাইট (ফুল)-এর কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোছা. অনন্যা খাতুন, মোজাহেদুল ইসলাম ও শারমিন আক্তার। এ ছাড়া গণমাধ্যমকর্মী জাহানুর রহমান খোকন, সুজন মোহন্ত, জুয়েল রানা, ফজলুল ফারাজীসহ অন্যরা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।প্রশিক্ষণে লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা দূর করা, নারী ও মেয়েদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সুরক্ষা নীতিমালা এবং অনলাইন হয়রানি প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তথ্যের গোপনীয়তা, ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত পরিচয় সুরক্ষা, গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ ও ভুল তথ্য শনাক্ত করার কৌশল শেখানো হয়।এ ছাড়া তরুণদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য নিশ্চিত করা এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির ভূমিকা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণার্থী হালিমা আক্তার হাসু বলেন, “জীবনের এই প্রথম সেক্স ও জেন্ডার সম্পর্কে জানলাম। এ প্রশিক্ষণ আমার বাস্তব জীবনে খুবই কাজে লাগবে।”গণমাধ্যমকর্মী জাহানুর রহমান খোকন বলেন, তারুণ্যের মধ্যে সমতা প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দায়িত্বশীল হতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করবে।ফাইট আনটিল লাইটের (ফুল) নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণে দক্ষ করে তোলার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত