প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবরের বিচার দাবিতে সৈয়দপুরে জামায়াতের বিক্ষোভ
শাহজাহান আলী মনন, , সৈয়দপুর প্রতিনিধি:: ||
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে সংঘটিত লগি-বৈঠার সহিংসতার বিচার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দলটির সৈয়দপুর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পাঁচমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দীন খান এবং সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতার কথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। তাঁরা ওই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তাঁদের ভাষ্য অনুযায়ী, অতীতের সহিংসতার বিচার নিশ্চিত করা হলে দেশে ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পথ সুগম হবে।সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত