প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক
এম এ ওয়াহেদ,, লাখাই প্রতিনিধি:: ||
হবিগঞ্জের লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, লাখাই উপজেলার মধ্য সিংহগ্রামের জলফু মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) এবং সিংহগ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোসাইদ (৩৩)।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মাহমুদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আটক দুজনের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা জব্দ করা হয়।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার (২০ অক্টোবর) তাঁদের হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত