প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
স্বর্ণ-হীরা চোরাচালান ও অর্থপাচার মামলা: দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড
মোঃ জয়নাল আবেদীন,, ষ্টাফ রিপোর্টার:: ||
চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থপাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুলসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান। তাঁরা আসামির বয়স, অসুস্থতা ও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে।৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা কেনার অভিযোগমামলার অভিযোগ অনুযায়ী, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত এলসির মাধ্যমে ৩৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকার পণ্য বৈধভাবে আমদানি করা হয়। পাশাপাশি স্থানীয় বাজার থেকে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনার অভিযোগ রয়েছে দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে।অভিযোগে আরও বলা হয়েছে, এসব স্বর্ণ ও হীরা কেনার বৈধ উৎস এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় চোরাচালান ও অর্থপাচারের অভিযোগে মামলা করা হয়।বনানী থেকে গ্রেপ্তারএর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।আদালতের রিমান্ড আদেশের পর মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাচ্ছেন তদন্ত কর্মকর্তারা। তবে মামলার অভিযোগগুলো এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত