প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২৮৮২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
শরীফ উদ্দিন,, সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ৪৪৬টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৮৮২ জন সদস্য।মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানমের নেতৃত্বে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা তদারকি জোরদার করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্বরত সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিচ্ছেন।এ ছাড়া দর্শনার্থীদের নিরাপদ চলাচল, শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বরত সদস্যদের ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে জেলার সব পূজামণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আনসার-ভিডিপির সার্বক্ষণিক তদারকি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত