প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
রাজনগরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
শেখ নজরুল ইসলাম,, মৌলভীবাজার প্রতিনিধি:: ||
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং ফতেপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও রাজনগর উপজেলা বিএনপি'র প্রবাসী কল্যাণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির আলী, এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, রাজনগর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি, ফতেপুর ইউনিয়নের চার বারের সাবেক চেয়ারম্যান জনাব জামি আহমদ। ফতেপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক টিটু মিয়া সহ সাংবাদিক ও বিএনপির নেতৃবৃন্দ।উৎসবের আবহ আবহমান সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গড়ে ওঠা পূজা মণ্ডপ গুলোতে যান। পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শুভানুধ্যায়ী এবং ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। মণ্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির আলী বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। হাজার বছর ধরে আমরা সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব-আনন্দে অংশ নিয়ে আসছি। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সার্বজনীন সামাজিক আনন্দের উৎস। তিনি আরও বলেন, ১ নং ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিতে ও আনন্দে তাদের উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আমরা সর্বদা পাশে থাকব।পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যান হাজী মোঃ আমির আলী এই আগমন ও শারদীয় শুভেচ্ছা জ্ঞাপনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত