প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগের নির্দেশের খবর গুজব, অডিও বার্তায় দাবি
চেকপোস্ট নিউজ, ||
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এমন খবরের সত্যতা নেই বলে দাবি করেছেন ইশরাক নিজেই। বিষয়টিকে গুজব হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক অডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।‘এখনো কোনো সত্যতা নেই’অডিও বার্তায় ইশরাক বলেন, আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই।তিনি আরও বলেন, দল থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অনানুষ্ঠানিক বা সূত্রবিহীন খবরের মাধ্যমে প্রকাশ করা হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।এ ধরনের খবর প্রচারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, একসঙ্গে সবার ফোনকলের উত্তর দেওয়া সম্ভব নয়। তবে পরিস্থিতির সবশেষ তথ্য তিনি জানিয়ে রাখবেন।পদত্যাগের নির্দেশের খবর অস্বীকার প্রেস কর্মকর্তারইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বার্তায় জানান, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।বার্তায় দাবি করা হয়, ইশরাক তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের প্রশ্নও ওঠেনি।এ ধরনের খবর ছড়িয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁর প্রেস কর্মকর্তা।মাদকবিরোধী অভিযানের ঘটনার প্রসঙ্গবার্তায় আরও বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে ইশরাক আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন।প্রেস কর্মকর্তার দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর পদত্যাগের খবর প্রচার করা বিভ্রান্তিকর এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।সংবাদ প্রত্যাহারের আহ্বান, আইনি ব্যবস্থার হুঁশিয়ারিযেসব গণমাধ্যমে পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছে ইশরাকের পক্ষ।বার্তায় বলা হয়, বিভ্রান্তিকর তথ্য প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তবে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি এটি ইশরাক ও তাঁর প্রেস কর্মকর্তার বক্তব্য। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত