প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগের নির্দেশ নিয়ে নতুন বার্তা, দাবি ভিত্তিহীন
চেকপোস্ট নিউজ, ||
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে অসত্য বলে দাবি করেছেন ইশরাক নিজেই।রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।পদত্যাগের খবর ভিত্তিহীন: ইশরাকইশরাকের দেওয়া বার্তায় বলা হয়, তাঁর পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।বার্তায় আরও বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেন তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন।পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলে দাবিইশরাকের বার্তায় দাবি করা হয়, সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাঁর পদত্যাগেরও কোনো প্রশ্ন নেই বলে উল্লেখ করা হয়।একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য প্রচার করছে বলেও বার্তায় অভিযোগ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত