প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ময়লার ভাগাড়ে দৃষ্টিনন্দন বাগান, ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী
চেকপোস্ট নিউজ, ||
একসময় ছিল বর্জ্যের বিশাল স্তূপ, দুর্গন্ধ আর পরিবেশদূষণ। সেই চিত্র বদলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন সবুজ বাগান ‘রূপান্তর’। পরিবেশবান্ধব এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমিনবাজারে নিমগাছ রোপণের মাধ্যমে ‘রূপান্তর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।অন্য জেলার জন্য অনুকরণীয় উদ্যোগউদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকাকে মানুষের কল্যাণে সুন্দরভাবে পরিবর্তন করা সম্ভব আমিনবাজারের উদ্যোগ তার বড় প্রমাণ। অল্প সময়ের মধ্যে এলাকার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আগে যেখানে দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে মানুষের ভোগান্তি হতো, সেখানে এখন সবুজ পরিবেশ তৈরি হয়েছে। এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানুষের জন্য স্বস্তিতে শ্বাস নেওয়ার পরিবেশ গড়ে উঠছে।তিনি আরও বলেন, সরকার উদ্যোগ নিয়ে এলাকাটিকে সুন্দর করেছে। এখন এই সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব নিতে হবে। জনগণের সহযোগিতা থাকলে পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব।চার কিলোমিটারের বাইরেও সবুজায়নের পরিকল্পনাআমিনবাজারের এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। মহাসড়কের দুই পাশে থাকা মিল-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে ফাঁকা জায়গাগুলো ভাগ করে পরিচর্যার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।এ ছাড়া স্থানীয় সংসদ সদস্যদের জেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান, যাতে বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি পুরো এলাকাকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা যায়।ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগকে দেশের অন্য ৬৩ জেলার জেলা প্রশাসকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অন্য জেলার প্রশাসকেরাও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রমে উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।দুই দশকের বর্জ্যস্তূপ থেকে সবুজ বাগানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক ধরে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে প্রায় ৩০ ফুট উঁচু বর্জ্যের স্তূপ তৈরি হয়েছিল।গত জুলাই মাসে মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বর্জ্যের ভাগাড় ও দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।এরপর ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় প্রায় তিন মাসের প্রচেষ্টায় জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।বাগানে ৬ হাজার ৫৮৫টি গাছ ও শোভাবর্ধক উদ্ভিদবর্জ্য অপসারণের পর জমি প্রস্তুত, মাটির সুরক্ষায় প্যালিসেডিং, পানি নিষ্কাশনের জন্য ২০টি সারফেস ড্রেন এবং সার্ভিস শেড নির্মাণ করা হয়। মাটির ক্ষয়রোধে লাগানো হয়েছে নেপিয়ার, দুর্বা ও বিন্নাসহ বিভিন্ন প্রজাতির ঘাস।প্রায় চার কিলোমিটার দীর্ঘ এবং ১০ থেকে ২৫ মিটার চওড়া বাগানটিতে বিভিন্ন প্রজাতির গাছ ও শোভাবর্ধক উদ্ভিদ রোপণ করা হয়েছে।প্রকল্পের উল্লেখযোগ্য গাছপালার পরিসংখ্যান:- ১ হাজার ৫০টি নিমগাছ- ৩ হাজার ৮১৫টি সুপারি গাছ- ৬০টি তালগাছ- ৬৫০টি মাধবীলতা- ৪৫টি সিজিয়াম- ৭০০টি রঞ্জনসব মিলিয়ে বাগানটিতে ৬ হাজার ৫৮৫টি গাছ ও শোভাবর্ধক উদ্ভিদ রোপণ করা হয়েছে।সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবস্থাওপরিবেশবান্ধব অবকাঠামোর অংশ হিসেবে বাগানে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল ও ১ কিলোওয়াটের উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে। এগুলোর মাধ্যমে মোট ৩ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। রাতে আলোকসজ্জার জন্য স্থাপন করা হয়েছে ১২০টি বৈদ্যুতিক বাতি।দীর্ঘদিনের বর্জ্যস্তূপ সরিয়ে সবুজ বাগান গড়ে তোলার মধ্য দিয়ে রাজধানী ঢাকার অন্যতম প্রধান প্রবেশপথ আমিনবাজার এলাকায় পরিবেশ উন্নয়নের নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত