প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দাকোপে মাঠ পরিদর্শনে হুইপ রকিবুল ইসলাম বকুল
মোঃ রবিউল হোসেন খান, , ষ্টাফ রিপোর্টার:: ||
আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনার দাকোপ সফর উপলক্ষে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।শুক্রবার বিকেলে তিনি দাকোপের নলিয়ান মাঠ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আমীর এজাজ খান, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আশরাফুল আলম নান্নু, শাকিল আহমেদ দিলু, আসাবুর রহমান পাইলট, জিএম রফিবুল হাসান, খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, যুবদল নেতা আব্দুল আজিজ সুমন ও মিরাজুর রহমান, জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনিসহ স্থানীয় নেতারা।এ ছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু জাফর, খান ইসমাঈল হোসেন, একরামুল সানা, আব্দুস সালাম, শেখ ফারুক, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আকরাম পয়েন্ট পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রীপ্রদত্ত তথ্য অনুযায়ী, আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় হেলিকপ্টারে নলিয়ানে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর স্পিডবোটে গভীর সমুদ্রে আকরাম পয়েন্ট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নলিয়ান এলাকায় মাঠ ও হেলিপ্যাড পরিদর্শনকে সফর প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত