প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
নলছিটিতে ইটের স্তূপে উঠে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওর মাথা ফাটল
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
মা ইলিশ রক্ষায় মৎস্য অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের স্পিডবোট। অনুরাগ এলাকায় নদীর তীরে ইটের স্তূপের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুসহ স্পিডবোটের চালক, আনসার সদস্য ও কয়েকজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ইউএনওর মাথা ফেটে গেছে। আহত আনসার সদস্যদের একজনের শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ার খবর পাওয়া গেছে।আহত ব্যক্তিরা নলছিটি উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্পিডবোটের চালক আশরাফুলের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানোর প্রয়োজন হতে পারে বলে জানা গেছে।দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত