প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
সৌদি আরবে ফ্লাইট বন্ধ, বাতিল ১৬ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ
চেকপোস্ট নিউজ, ||
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৭টি ফ্লাইট স্থগিত হয়েছে। যাত্রা বাতিল হয়েছে ১৬ হাজার ৬২০ জন যাত্রীর।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।যেসব এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলস্কোয়াড্রন লিডার মো. সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৪টি ফ্লাইট স্থগিত হয়েছে।হামলায় নিহত দুই বাংলাদেশি, আহত ২৭প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশের দুই প্রবাসী নিহত হন। তাঁরা হলেন বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী।এ ঘটনায় আরও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।ফ্লাইট স্থগিত থাকায় সৌদি আরবগামী ও সৌদি আরব থেকে অন্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত