প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি সৌদির, অস্বীকার হুতিদের
চেকপোস্ট নিউজ, ||
ইসলামের দ্বিতীয় পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে সৌদির এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। তাদের দাবি, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি ভূখণ্ডে কোনো হামলা চালানো হয়নি।সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির উৎস বা ঘটনার বিস্তারিত তথ্য তিনি জানাননি।সৌদির দাবি প্রত্যাখ্যান হুতিদেরফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হুতি বাহিনীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে দেওয়া বার্তায় সৌদির অভিযোগ অস্বীকার করেন।তিনি দাবি করেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওই দিন সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালায়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি পক্ষের বক্তব্যকে মিথ্যা বলেও আখ্যা দেন তিনি।এর আগেও হামলার অভিযোগ তুলেছিল সৌদিএর আগে পবিত্র নগরী মক্কা ও মদিনায় হুতি বাহিনীর হামলার অভিযোগ তুলেছিল সৌদি আরব। তবে এসব অভিযোগও প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরেও মক্কা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছিল। সৌদি কর্তৃপক্ষের দাবি ছিল, ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্রের ঘটনা এবং এর উৎস সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে সৌদি জোটের দাবি ও হুতি বাহিনীর বক্তব্য দুটিই সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত