প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
আড়ানগর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম
জিহান বাবু,, ধামইরহাট প্রতিনিধি:: ||
নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিক ও সর্বস্তরের জনগণকে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন আগামী আসন্ন আড়ানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো: রফিকুল ইসলাম (রফিক)। এক বিশেষ শুভেচ্ছা বার্তায় যুবনেতা মো: রফিকুল ইসলাম (রফিক) বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"। অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে বাংলাদেশ আবহমান কাল থেকেই বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব শুধু কোনো বিশেষ সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন আনন্দের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সমাজের সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, আড়ানগর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও অসাম্প্রদায়িক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। পূজামণ্ডপগুলোতে যাতে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা অত্যন্ত আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।উলেখ্য, মো: রফিকুল ইসলাম (রফিক) আড়ানগর ইউনিয়ন যুবদলের একজন বিশিষ্ট যুবনেতা হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আসন্ন আড়ানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন। শুভেচ্ছা বার্তা শেষে তিনি আড়ানগর ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীসহ গোটা এলাকাবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত