প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
ঝালকাঠি নলছিটিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ মিঠুন,, ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের আয়োজনে মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং, অনলাইন জুয়া,সাইবার ক্রাইম বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা। বুধবার( ১৪ অক্টোবর) সকাল এগারোটায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ হলরুমে এ ওপেন হাউজ ডে'র আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ আবু সুফিয়ান,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. তৌহিদুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন,সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) খায়রুল বাশার রানা,শিক্ষক আলমগীর হোসেন, নলছিটি মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন পান্নু।সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলোর সভাপতি হিমেল আহমেদ, সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) রাতুল গাজী,সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদারসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমরা এখন যারা লেখাপড়া করছো পড়ালেখা শেষ করে দেশের বিভিন্ন ভালো কাজের সাথে যুক্ত হবে। কিন্তু মনে রাখবে মাদকের সাথে জড়ানো যাবে না। কারণ এখন সর্বক্ষেত্রেই ডোপ টেষ্ট করানো হয়। ডোপ টেষ্টে পজিটিভ হলে তোমরা সমাজের বোঝা হয়ে যাবে। এর আগে উপস্থিত শিক্ষার্থীরা আলোচ্য বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত