প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ভূরুঙ্গামারীতে নিখোঁজের খবর ছড়ানোর পর সন্ধান মিলল ৭০ বছরের খোদেজার
মাহাবুর রহমান,, ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর মোছা. খোদেজা (৭০) নামে এক বৃদ্ধার সন্ধান পাওয়া গেছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।খোদেজা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মৃত আফজালের মেয়ে।পরিবারের তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের চুল্লুর পাড় এলাকায় মেয়ের বাড়ি থেকে অভিমান করে চলে যান খোদেজা। এরপর থেকে তাঁর সন্ধান পেতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গ্রুপে তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। পরে তাঁর সন্ধান পাওয়া যায় এবং তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।সহযোগিতাকারীদের প্রতি পরিবারের কৃতজ্ঞতাখোদেজার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রচারসহ বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত