প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জিহান বাবু,, ধামইরহাট প্রতিনিধি:: ||
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় "দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর ব্যবস্থা" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে অগ্নি নির্বাপণ মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, সমবায় কর্মকর্তা সুলতান হোসেন, খাদ্য কর্মকর্তা মামুনুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত আমাদের নানা দুর্যোগের কবলে পড়তে হয়। তাই ভয় না পেয়ে সাহসের সাথে দুর্যোগ মোকাবিলা করতে হবে। সচেতনতা বাড়াতে পারলেই সমাজ থেকে শুরু করে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়া সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত