প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
ভূরুঙ্গামারীতে এক মাস ধরে নিখোঁজ ৭০ বছরের খোদেজা, সন্ধান চায় পরিবার
মাহাবুর রহমান,, ভুরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোছা. খোদেজা (৭০) নামে এক বৃদ্ধা প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি।নিখোঁজ খোদেজা ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আফজাল। গায়ের রং কালো।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের চুল্লুর পার এলাকায় মেয়ের বাড়ি থেকে অভিমান করে চলে যান তিনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পাওয়ায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে দেখে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগ: ০১৭১২০৪৬৩৬৯। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিখোঁজ খোদেজার সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।নিখোঁজ বৃদ্ধার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত