হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির অ্যাম্বাসেডর মো. কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং কনভেনার মো. আব্দুর রকিরের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পিএফজির সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হাসান মিনার।
এ সময় বক্তব্য দেন পিএফজির অ্যাম্বাসেডর মো. আব্দুস সালাম, বিএনপি নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুল আজিজ ফরহাদ, গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, তোফায়েল আহমেদ মনি, সুশান্ত পাল চৌধুরী, কাউন্সিলর তহর আক্তার লাইজু, মোখলেস মিয়া, স্বপ্না আক্তার, ইউপি সদস্য খলিলুর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরুন্নাহার রুমা, মোহাম্মদ সালাউদ্দিন, সানজিদা আক্তার, আল আমিন সাইফি, মুসাহিদ মিয়া, লাকি আক্তার ও সজোসনা আক্তারসহ অনেকে।
সভায় পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।