প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
হাবিপ্রবি রিজেন্ট বোর্ডের নতুন সদস্য দিনাজপুর-১ এর এমপি মনজুরুল ও রেজেকা সুলতানা
সারোয়ার আলম রিজন,, হাবিপ্রবি প্রতিনিধি, দিনাজপুর:: ||
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে নতুন দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেয়া হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ইস্যু করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। মনোনীত দুইজন সংসদ সদস্য হলেন: দিনাজপুর-১ আসনের মো. মনজুরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা। চিঠিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে ২ জন সংসদ সদস্যকে সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মনোনয়ন প্রদান করেছেন।চিঠির অনুলিপি হাবিপ্রবি উপাচার্য, জাতীয় সংসদের স্পিকার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত