প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খান আতিয়ুর রহমান খানের জীবনাদর্শ ও অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাহাবুর রহমান,, ভুরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খান আতিয়ুর রহমান খান (রহ.)-এর জীবনাদর্শ ও অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাকসুদা আজিজ লাইব্রেরি হলরুমে মাইদাম খান আতিয়ুর রহমান আদর্শ আহছানিয়া মিশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা এফ এম রেজাউল হাসান খান, জি, ফুলবাড়িয়া দরগাহ শরিফ, সাতক্ষীরা।মাইদাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোকাদ্দেস আলী, খাদেম জি, ফুলবাড়িয়া দরগাহ শরিফ, সাতক্ষীরা; কেন্দ্রীয় খান আতিয়ুর রহমান আদর্শ আহছানিয়া মিশনের সদস্য আব্দুর রাজ্জাক ও আবু হাসান।এ সময় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আশিক এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।সেমিনারে বক্তারা খান আতিয়ুর রহমান খান (রহ.)-এর জীবনাদর্শ, অবদান, আধ্যাত্মিকতা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত