প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে কৃষক গ্রুপ গঠন
মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম. প্রতিনিধি:: ||
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা এলাকায় কৃষক গ্রুপ গঠন করা হয়েছে।সম্প্রতি কৃষি অফিসার জনাব মোঃ মিজানুর রহমানের উদ্যোগে স্থানীয় কৃষকদের নিয়ে এ কৃষক গ্রুপ গঠন করা হয়। এ সময় স্থানীয় কৃষকরা সভায় অংশগ্রহণ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।সভায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান, উন্নত পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কৃষকদের সংগঠিত করে পারস্পরিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে এলাকার কৃষি উন্নয়নে এ ধরনের কৃষক গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত