প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
জিহান বাবু,, ধামইরহাট প্রতিনিধি:: ||
নওগাঁর ধামইরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (৩৯) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় গত ৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা ৫০ মিনিটের দিকে ধামইরহাট থানার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ওই গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে।ধামইরহাট থানা সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার একটি বিশেষ টিম রঘুনাথপুর গ্রামস্থ আসামির বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উক্ত ঘটনায় ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত