প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
নলছিটিতে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, যুবক আটক
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটিতে ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে নলছিটি থানাধীন দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে এবং এএসআই (নিঃ) মো. জসিম উদ্দিনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাকিব হাসান সরদারের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার রাকিব হাসান সরদার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার শ্যামপুর গ্রামের মৃত বাবলু সর্দারের ছেলে। তার মায়ের নাম রুবিনা বেগম।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, এ ঘটনায় রাকিব হাসান সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত