প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
হবিগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি প্রকাশ্যে, গ্রেপ্তার না করায় প্রশ্ন?
চেকপোস্ট নিউজ:: ||
হবিগঞ্জ
সদর উপজেলার আউশপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে সালমান মিয়া বাদী হয়ে দায়ের করা বৈষম্যবিরোধী মামলার দুই আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। মামলার আসামি আব্দুল আলী ও মোশাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়নি, এমন দাবি করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাদীপক্ষ।হবিগঞ্জ
সদর আদালতে দায়ের করা মামলাটির নম্বর সিআর ৫৩২/২০২৫। বাদীপক্ষের দেওয়া
তথ্য অনুযায়ী, মামলায় ৯ নম্বর নিজামপুর
ইউনিয়নের বলবারচর গ্রামের মেস্তরবাড়ির মৃত আব্দুল সালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলী এবং ২নং রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত ছিদ্দীক আলীর
ছেলে ও ওয়ার্ড সহ সাধারণ সম্পাদক মোশাহীদসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।বাদীপক্ষের
দাবি, মামলায় আব্দুল আলী ৫০ নম্বর এবং মোশাহিদ মিয়া ৫১ নম্বর আসামি। মামলা চলমান থাকা সত্ত্বেও তাঁরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগের ‘পুনর্জাগরণের’ লক্ষ্যে কর্মকাণ্ড চালানোর অভিযোগও করেছে বাদীপক্ষ।বাদীপক্ষের
অভিযোগ, বৈষম্যবিরোধী মামলায় নাম থাকার পরও দুই আসামি প্রকাশ্যে অবস্থান করলেও তাঁদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের
মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি তাদের।বাদীপক্ষ
আরও বলছে, মামলার আসামিরা এলাকায় অবস্থান করছেন, এমন তথ্য থাকা সত্ত্বেও আইনগত ব্যবস্থা না নেওয়া হলে মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন
তৈরি হতে পারে। এ অবস্থায় মামলার
অগ্রগতি এবং আসামিদের বিরুদ্ধে পুলিশের নেওয়া পদক্ষেপ স্পষ্ট করার দাবি জানিয়েছে তারা।
বাদীপক্ষ মামলার দুই আসামিসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত