প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
চেকপোস্ট নিউজ, ||
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করে এ নিয়োগ দেওয়া হয়েছে।রোববার (৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মোস্তফা জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন।এর আগে গত ২৬ এপ্রিল জামুকার মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন। তবে তিনি ওই পদে যোগদান করেননি। এর পরিপ্রেক্ষিতে নতুন করে মোস্তফা জামানকে জামুকার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জামুকা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ ছাড়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও সনদ-সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সুপারিশ দেওয়াও প্রতিষ্ঠানটির দায়িত্বের মধ্যে রয়েছে।প্রকৃত মুক্তিযোদ্ধা নির্ধারণের পাশাপাশি ভুয়া বা অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও জামুকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে পরামর্শ ও সুপারিশ দেওয়ার দায়িত্বও পালন করে প্রতিষ্ঠানটি।
নতুন মহাপরিচালক হিসেবে মো. মোস্তফা জামানের নিয়োগের মধ্য দিয়ে জামুকার প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত