প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জ বেউতা ঘাটে নৌকাবাইচে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থেকে আসা নৌকা মায়ের দোয়া
মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম. প্রতিনিধি:: ||
মানিকগঞ্জ বেউতাঘাটে নদীপথে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মায়ের দোয়া নামে নৌকা। প্রতিযোগিতায় দুর্দান্ত গতি ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিজয়ী হয় এই কুড়িগ্রাম রৌমারী উপজেলা বাগুইয়ার চর থেকে আগত মায়ের দোয়া নামে নৌকা তারা সেই সীমান্ত উত্তর সীমান্ত থেকে এসে বিজয় ছিনিয়ে নিলো।কুড়িগ্রাম রৌমারী সীমান্ত এলাকা থেকে নদীপথ পাড়ি দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু অংশগ্রহণ নয়, জয় ছিনিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে নৌকাবাইচে নামেন দলের মাঝি ও প্রতিযোগীরা।প্রতিযোগিতায় শুরু থেকেই মায়ের দোয়া নৌকা ছিল এগিয়ে। অদম্য ইচ্ছাশক্তি, সমন্বিত প্রচেষ্টা ও অবিরাম গতিতে তারা অন্য নৌকাগুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।মায়ের দোয়ার এই সাফল্যে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিজয়ী দলের সদস্যরা এ অর্জনকে নিজেদের এলাকার মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই ভবিষ্যতেও এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত