প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
জাবি ছাত্রদলের ২ নেতা বহিষ্কার, ১ জনকে শোকজ
চেকপোস্ট নিউজ, ||
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি শনিবার (৩ অক্টোবর) প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম ও ছাত্রনেতা রাসেল খন্দকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে তাদের সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় সংসদ।
তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ বা ঘটনার বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত