প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ইনসাফ চায় জমিয়ত
চেকপোস্ট নিউজ, ||
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফ নিশ্চিত করা, কওমি সনদের স্বীকৃতির বাস্তব প্রয়োগ এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগসহ সরকারকে ১০ দফা প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।শনিবার (৩ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত দলটির শুরা অধিবেশনে এসব প্রস্তাব উত্থাপন করা হয়।জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।জমিয়তের ১০ প্রস্তাব১. বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসন
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের কারণে ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও দ্রব্যমূল্যে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জমিয়ত।২. নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।৩. মবসন্ত্রাস দমন ও নাগরিক নিরাপত্তা
রাড্ডা হাসপাতালসহ বিভিন্ন ব্যবসা, সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে এসব ঘটনায় নিরপেক্ষ ও কঠোর আইন প্রয়োগের দাবি জানানো হয়েছে।৪. সার ডিলার নিয়োগে অনিয়ম বন্ধ
সারা দেশে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তদন্ত করে অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছে জমিয়ত।৫. কওমি সনদের স্বীকৃতির বাস্তবায়ন
কওমি সনদের স্বীকৃতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। দাওরায়ে হাদিস বা মাস্টার্স সম্পন্নকারীদের জন্য আলিয়া মাদ্রাসাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্মানজনক চাকরির সুযোগ সৃষ্টির কথাও বলা হয়েছে।৬. ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ইনসাফ
সরকারিভাবে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তালিকাভুক্তির অভিযোগ তুলে নিরপেক্ষ ও ইনসাফভিত্তিক ভাতা বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।৭. ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ
ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।৮. আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুসলিম জাতিসত্তা-সংস্কৃতি রক্ষায় ভারতীয় আধিপত্যবাদ ও পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।৯. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি এ ইস্যুকে কেন্দ্র করে ঘোলাটে পরিস্থিতি তৈরির প্রচেষ্টাও সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে জমিয়ত।১০. ইয়ামানে হুতি হামলার নিন্দা
মক্কা মোকাররমাকে ঘিরে হুতি সম্প্রদায়ের সাম্প্রতিক হামলার অভিযোগের নিন্দা জানিয়ে এ বিষয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুরা অধিবেশনে জমিয়তের পক্ষ থেকে এসব প্রস্তাবের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের অধিকার, কওমি শিক্ষার স্বীকৃতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত