প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের নৈশভোজে তারেক জুবাইদা, হাস্যোজ্জ্বল ছবি ভাইরাল
চেকপোস্ট নিউজ, ||
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে আলোচনা শুরু হয়।এর আগে একই দিন সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে বিশেষ প্রাতরাশ বৈঠকেও অংশ নেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সাধারণ বিতর্ক শুরু হয় ২২ সেপ্টেম্বর থেকে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত