প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
ইউসেট বিশ্ববিদ্যালয় বন্ধ, ভর্তি ও শিক্ষা কার্যক্রমে নিষেধাজ্ঞা
চেকপোস্ট নিউজ, ||
ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) বন্ধ ঘোষণা করেছে সরকার। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের আগস্টে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার খোর্দ ঘোষপাড়ার প্লট নম্বর ২৯৮-২৯৯-এর সামাদবানু টাওয়ারে অস্থায়ীভাবে সাত বছরের জন্য ইউসেট বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল।এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে শর্তসাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।তবে বর্তমানে সরকার ও ইউজিসি অনুমোদিত ওই ঠিকানায় বিশ্ববিদ্যালয়টির কোনো কার্যক্রম চলমান নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ছাড়া কোনো ঠিকানা বা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।বিজ্ঞপ্তিতে ইউসেটের বিরুদ্ধে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন জটিলতা এবং সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতির মেয়াদও শেষ হয়েছে। এসব কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী ইউসেটের ভর্তি ও শিক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।ইউজিসি জানিয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ১২(২) ধারা অনুযায়ী ইউসেটের চলমান প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের বিষয়ে শিগগিরই পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
ফলে বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবন ও একাডেমিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ইউজিসির পরবর্তী নির্দেশনার দিকেই তাকিয়ে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত