প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
মসজিদে প্রবেশের দোয়া ও আদব
চেকপোস্ট নিউজ, ||
মসজিদ মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান। পাঁচ ওয়াক্ত নামাজসহ বিভিন্ন ইবাদত, জিকির ও আমলের জন্য প্রতিদিন মসজিদে আসেন মুসল্লিরা। তাই মসজিদে প্রবেশ ও অবস্থানের কিছু শিষ্টাচারও রয়েছে।মসজিদে প্রবেশের সময় পবিত্রতা বজায় রাখা, ডান পা দিয়ে প্রবেশ করা এবং নির্ধারিত দোয়া পড়া সুন্নত আমলের অন্তর্ভুক্ত। হাদিসে মসজিদে প্রবেশের সময় আল্লাহর রহমত কামনা করে দোয়া পড়ার কথা এসেছে।মসজিদে প্রবেশের দোয়া:اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِكউচ্চারণ: আল্লাহুম্মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক।অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।
(সুনানে আবু দাউদ, হাদিস: ৪৬৬)বিসমিল্লাহ ও দরুদসহ দোয়াটি পড়ার বর্ণনাও পাওয়া যায়—بِسْمِ اللهِ الصَّلّاةُ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِكউচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক।অর্থ: আল্লাহ তাআলার নামে শুরু করছি। দরুদ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুলের প্রতি। হে আল্লাহ, আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৬৩৩)
ইসলামি শিষ্টাচার অনুযায়ী, মসজিদে প্রবেশের সময় এসব আমলের প্রতি যত্নশীল হওয়া মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ। মসজিদ আল্লাহর ইবাদতের স্থান হওয়ায় এর পবিত্রতা ও আদব রক্ষা করাও প্রত্যেক মুসল্লির দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত