প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
তাহিরপুরে এএসআই মিরানের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
শরীফ উদ্দিন,, সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী বাজারে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. মিরান হোসেন মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. মিরান হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে বাগলী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ইকবাল হোসেনকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইকবাল হোসেন উপজেলার বিনোদপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে।এএসআই মো. মিরান হোসেন মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগলী বাজারে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদক পাচার, সরবরাহ ও মজুদের তথ্য পাওয়া গেলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শেষে তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, বাগলী বাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত